ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আরো পাঁচজন আহত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জয়পুরহাট সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা ও আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মোলামগাড়ী থেকে শিশুসহ পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি জয়পুরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে জয়পুরহাট সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় মাল বহনকারী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী মারা যায়। আহত পাঁচজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় সকালে ক্ষেত থেকে লাউ তুলে বাজারে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় ব্যাটারি চালিত অটো রিকশার ধাক্কায় দুখা চাকী নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার ছেলে সুধা চাকী গুরুতর আহত হলে তাকেও শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102