ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ৩৩ বার পঠিত

জয়পুরহাটে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর। তারা হলেন- মোসাদ্দেক হোসেন শিমুল (১৮ ) ও শান্ত (২০ )। শিমুল জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কদ্দুস ফকিরের ছেলে, আর শান্ত আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে।

শনিবার রাতে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান।

ওসি জানান, রাতে শিমুল ও শান্ত দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে পুরানাপৈল- হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকিরপাড়া এলাকায় পৌঁছলে শিমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা শান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শান্তর মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102