ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়ার ছবি দেখে ফায়ার সার্ভিসকে ‘তলব’!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৪১ বার পঠিত

বয়স আর নিজের মাঝখানে অদৃশ্য এক দেয়াল তুলেছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। দিন যায়, বছর যায় তবে তার রূপের নদীতে ভাটা আসে না। রূপের জোয়ারে ভক্তদের নিয়ম করে ভাসিয়ে দিচ্ছেন মুগ্ধতার মোহনায়।

সেই রূপের ঝলকে ভক্তদের আবারও কুপোকাত করলেন জয়া আহসান। এবার সাদা-কালো ছবি পোস্ট করে আগুন ধরালেন তিনি। তাই ফায়ার সার্ভিসে খবর দেয়ার দাবি তুলেছেন জয়ায় ভক্তরাই।

গত ১৬ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা-কালো একটি ছবি শেয়ার করেন জয়া। এতে তার পরনে স্লিভলেস স্কিনফিট গাউন দেখা গেছে। একটি চেয়ারে হাত রেখে খানিকটা ঝুঁকে ক্যামেরায় পোজ দেন এই অভিনেত্রী। খোলা চুল এলিয়ে পড়েছে বাঁ কাঁধে, আর জয়া তাকিয়েছেন বাঁকা চোখে।

ছবিটিতে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। হাজারো অনুসারী মন্তব্যও করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘আগুন! কেউ ফায়ার সার্ভিসে কল দাও’; আরেক অনুসারী জানতে চেয়েছেন, ‘বুড়ো হবেন কবে?’

১৭ জানুয়ারি আরও কয়েকটি ছবি আপলোড করেন জয়া। সেখানেও তাকে দেখা গেল কালো পোশাকে। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি কালো রঙে আসক্ত।’

জয়া আহসান বর্তমানে কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। সেখানে তিনি সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘কালান্তর’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এ মাসের শেষ দিকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102