ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয় দিয়েই ইউরো অভিযান শুরু ইংল্যান্ডের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়েই ইউরো অভিযান শুরু করেছে ইংল্যান্ড। রবিবার রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে জয়ের দেখা পায় দলটি।

এদিন সন্ধ্যায় ঘরের মাঠ ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ইংল্যান্ড। তবে ক্রোয়েশিয়া প্রথম থেকেই পাল্টা লড়াই জারি রেখেছিল। মাঝ মাঠে দলের অধিনায়ক লুকা মদ্রিচ, কোভাচিচরা মাঝেমধ্যেই কেন-স্টার্লিংদের রক্ষণকে বিব্রত করছিলেন।

ম্যাচের একমাত্র গোলটি হয় দ্বিতীয়ার্ধে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে গ্যারেথ সাউথগেটের দল। আর তার ফলও মেলে হাতেনাতে। ৫৭ মিনিটে দলের হয়ে দুর্দান্ত গোলটি করেন স্টার্লিং।
ম্যাচের অন্তিম মুহূর্ত এবং অতিরিক্ত সময়ে গোলশোধের মরিয়া চেষ্টা করতে থাকেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা। কিন্তু ইংল্যান্ড রক্ষণের সামনে এসে তাদের সমস্ত আক্রমণ নষ্ট হয়ে যায়।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের। এরপর উয়েফা নেশনস লিগে হারালেও ইউরো অভিযানের শুরুতেই মদ্রিচদের হারানোটা ইংল্যান্ডের কাছে অবশ্যই অন্যমাত্রা পাবে, যা অবশ্যই বাকি টুর্নামেন্টের জন্য গ্যারেথ সাউথগেটের দলকে আত্মবিশ্বাস জোগাবে। এদিকে, এই প্রথম ইউরো কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হারল ক্রোয়েশিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102