ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয় পাওয়া হলো না রোনালদোর পর্তুগালের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

ইউরো চ্যাম্পিয়নশিপের আগে জয় পাওয়া হলো না রোনালদোর পর্তুগালের। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছেন পর্তুগিজরা। এদিকে, করোনা শুরুর পর স্পেনে প্রথমবার আন্তর্জাতিক কোনো ম্যাচ দেখার সুযোগ পান ১৫ হাজার দর্শক।

পুরো ম্যাচে বলের দখল নিয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি স্পেন। যেখানে ম্যাচের অতিরিক্ত সময়ে মোরাতার একটি শট ক্রসবারে লেগে না ফিরে আসলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত স্প্যানিশরা। যদিও ইউরোর সাবেক ও বর্তমান চ্যাম্পিয়নের রোমাঞ্চ ছড়ানো ম্যাচের লড়াই শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে।

করোনার মাঝেও স্পেনে কোনো আন্তর্জাতিক ম্যাচে ১৫ হাজার দর্শক খেলা দেখতে ভিড় জমিয়েছিল। অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার স্প্যানিশদের। বলের দখল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ শানায় মোরাতা-তোরেস-পাবলো সারাবিয়ারা।

যদিও ম্যাচের ২৩ মিনিটে হেডে বল জালে জড়ান পর্তুগালের জোসে ফন্তে। কিন্তু প্রতিপক্ষের পাউ তোরেসকে ফাউল করলে গোলটি বাতিল করেন রেফারি। এরপর ৩৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ পান ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্পেনের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি সি আর সেভেন।

বিরতির পর কাঙ্ক্ষিত গোল পেতে মরিয়া হয়ে ওঠে দু’দল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি কোনো দল। বিপরীতে ৫৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে বসেন পাবলো সারাবিয়া। অনেকটা ফাঁকা জাল পেয়েও হতাশ করেন স্প্যানিশ মিডফিল্ডার।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। যদিও অতিরিক্ত সময়ে মোরাতার শট ক্রসবারে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় স্পেন। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

আগামী ১৫ জুন হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর মিশন শুরু করবে পর্তুগাল। এর আগে ৯ জুন ইসরায়েলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগিজরা। অন্যদিকে, মঙ্গলবার শেষ প্রস্তুতি ম্যাচে স্পেনের প্রতিপক্ষ লিথুনিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102