ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয় পেতে মরিয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৮ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচে হতাশাজনক হারের পর জয়ের খোঁজে রয়েছে বাংলাদেশ। একই দশা ওয়েস্ট ইন্ডিজেরও। জয় পেতে মরিয়া তারাও। এ অবস্থায় এই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে তারা। এবার উইন্ডিজের কাছে হারলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে টাইগারদের।

একই অবস্থা ক্যারিবীয়দেরও। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে তারা। এতে প্রিয় সংস্করণের বিশ্বমঞ্চে সেমির আগেই ছিটকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাদের।

সুতরাং দ্বিতীয় ফাইনালের আশা টিকিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই দুই দলেরই। এক্ষেত্রে ২০০৭ বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া জয় বাংলাদেশকে উদ্বুদ্ধ করতে পারে।

টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা ব্যাটিং নিয়ে হতাশ। যে কারণে শুরুটা শুভ করতে পারিনি। আমাদের পুনরায় মূল্যায়ন দরকার। সুপরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।’

দলে দারুণ সব পাওয়ার হিটার থাকা সত্ত্বেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে তাদের অপ্রস্তুত ও অগোছালো দেখিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্যারিবীয়দের হারানোর এটাই ভালো সুযোগ বাংলাদেশের। যদিও ধারাবাহিকতার অভাব রয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের হার ভালো। ১২ ম্যাচে পাঁচটিতে জিতেছে টাইগাররা। হেরেছে ছয়টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102