ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝগড়ার পর আঘাতে প্রাণ গেল শাশুড়ির, পুত্রবধূ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৮ বার পঠিত

হবিগঞ্জে পুত্রবধূর সঙ্গে ঝগড়ার পর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুত্রবধূ নাজমা চৌধুরীকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার সকালে শহরতলির বড় বহুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম সফর চাঁন বিবি (৭০)। তিনি একই গ্রামের মৃত মহরম আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, পুত্রবধূ নাজমা চৌধুরীর সঙ্গে তার শাশুড়ি শফর চাঁন বিবির প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হতো। মঙ্গলবার দিবাগত রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় পুত্রবধূর আঘাতে শাশুড়ি আহত হন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

বুধবার ভোরে শফর চাঁন বিবি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ নাজমা চৌধুরীকে আটক করেছে।

সদর থানার ওমি মো. মাসুক আলী জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত পুত্রবধূ নাজমা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102