ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝড়ে উপড়ে পড়া বটগাছের চাপায় ২ জনের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬৭ বার পঠিত

ঝড়ের সময় উপড়ে পড়া বটগাছের চাপায় ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় কমপক্ষে আরও চার জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড় এলাকায় এই হতাহতের ঘটে। সেখানে এখনও উদ্ধার কাজ চলছে।
নিহতরা হলেন- জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫)। এছাড়া ২ জন নিখোঁজের মধ্যে মো. সেন্টুকে (৩০) নামের এক জনকে ওই গাছের নিচ থেকে পরে উদ্ধার করা হয়েছে। অন্যজনের নাম এখনও জানা যায়নি।

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার নাম-পরিচয় জানাতে পারেননি।

তবে তারা সবাই রাজশাহীর বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় না পাওয়া গেলেও ঝড়-বৃষ্টির মধ্যেই সেখানে উদ্ধার কাজ চলছে।

এদিকে মো. এহসারুল্লাহ নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে বৃষ্টির সাথে ঝড়ও শুরু হয়। এ সময় হঠাৎ গ্রামের পুরোনো বটগাছটি উপরে পড়ে। এতে বেশ কয়েক জন ওই বটগাছের নিচে চাপা পড়ে যান। নিহতদের মধ্যে এক জন ব্যবসায়ী রয়েছেন। স্থানীয়রা পাশেই থাকা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন।

জানতে চাইলে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামও এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার ওপর দিয়ে আজ রাতে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ও বয়ে যায়। এতে রাজার মোড় এলাকার একটি পুরাতন বড় বটগাছ উপড়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।

তিনি আরও বলেন, এখনও উদ্ধার কাজ চলছে। আরও কয়েক জন গাছের নিচে চাপা পড়ে আছেন বলে তারা প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছেন। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের ব্যাপারে আরও বিস্তারিত বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102