ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় গৃহবধূর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

রাজশাহীর বাঘায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ফাইমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বিকাল ৪টার দিকে বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী। সাবাজ আলী ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন। তাদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা গেছে, প্রচণ্ড বেগে ঝড়ে নিজ বাড়িতে ওই গৃহবধূর ওপর বড় একটি নারকেল গাছ ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাঘা উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ ঝন্টু বলেন, ‘প্রচণ্ড ঝড়ে গৃহবধূর নিজ বাড়ির একদিকের বেড়া পড়ে যায়। সেটা দেখার জন্য তিনি ঘর থেকে বাইরে যান। এ সময় পাশের বাড়ির একজনের নারিকেল গাছ মাঝখান থেকে ভেঙে গিয়ে তার ওপর পড়ে।’

গৃহবধুর স্বামী সাবাজ আলী জানান, গুহবধূকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নের সাবেক চেযারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন জানান, ২০ মিনিটের ঘুর্ণিঝড়ে তার এলাকার অনেক গাছপালা ভেঙে গেছে। কয়েকটি বাড়ির টিনের চালাও উড়ে গেছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, ‘খবর পেয়ে মৃতের বাসায় গিয়েছিলাম। পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102