ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝড়-বৃষ্টি কমেছে, গরমের সঙ্গে বাড়তে পারে তাপপ্রবাহের আওতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৩ বার পঠিত

বঙ্গোপসাগরে যখন লঘুচাপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ বিরাজ করছে তখন বাংলাদেশে ঝড়-বৃষ্টি কমে বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে গরম বেড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। রোববার তাপমাত্রা আরও বেড়ে তাপপ্রবাহের আওতা বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টি হয়েছে। এ সময় সিলেটে সবচেয়ে বেশি ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

রোববার (৭ মে) সিলেট ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টি নাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলেও জানান ওমর ফারুক।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই আবহাওয়াবিদ বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102