ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে একুশে টিভির জেলা প্রতিনিধি আজমীরের বাসভবনের রহস্যজনক অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ইমাম বিমান, ঝালকাঠি জেলা প্রতিনিধি; ঝালকাঠিতে একুশে টিভির জেলা প্রতিনিধি ও জেলা বিএম‌এস‌এফ সভাপতি সাংবাদিক আজমীর হোসেন তালুকদারের বাসভবনের ৩য় তলার ষ্টোররুমে রহস্যজনক অগ্নীকান্ড ঘটনা ঘটে।
৩০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় রহস্যজনক ভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ২টি রুমের মধ্যে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

এ বিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো: আবু জাফর জানান, গতকাল ৩০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১২: ৩৬ মিনিটের সময় অগ্নীকান্ডের ঘটনা জানতে পেরে দ্রত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

এ বিষয় একুশে টিভির জেলা প্রতিনিধি ও বিএমএসএফ সভাপতি সাংবাদিক আজমীর হোসেন তালুকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, মহান আল্লাহর দরবারে শুকরিয়া, সমস্ত ক্ষয়ক্ষতি আসবাবপত্র ও মালামালের উপর দিয়ে গেছে কিন্তু আমাদের পরিবারের কেউ আহত হয়নি অথবা পাশাপাশি বসবাসরত প্রতিবেশীদেরও কোন ক্ষতি হয়নি তবে এই রুমে কোন বৈদ্যুতিক তার কিংবা চুলা নেই তারপর ও আগুন কিভাবে লাগল সে ব্যাপারে আল্লাহ ই ভাল জানেন। আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কোনো কারন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ও জানাতে পারেনি। তবে অগ্নীকান্ডের ঘটনায় আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।

অগ্নীকান্ডের ঘটনায় খবর পেয়ে পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর বাবু তরুণ কর্মকার, নাসিমা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এছারাও ঝালকাঠি জেলা বিএম‌এস‌এফ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ খান, বিএম‌এস‌এফসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী ঘটনা স্থলে ছুটে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102