ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে কবুতর ধরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৯ বার পঠিত

ঝালকাঠিতে কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে আবদুল্লাহ আল আবিদ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি শহরের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আবিদ ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ সচিব হেমায়েত হোসেনের ছেলে। তার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

আবিদের বড় ভাই আবদুল্লাহ আল আরাফাত জানান, ছোট ভাই আবিদ শখ করে বাড়ির ছাদে কবুতর পুষতো। রাত সাড়ে ৯টার দিকে একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আবিদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে আছে। শনিবার (২ অক্টোবর) স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102