ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে জলাবদ্ধতা নিরসনে কাঁচা ড্রেনের কাজ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৬ বার পঠিত

ইমাম বিমান , ঝালকাঠি; ঝালকাঠি পৌরসভাধীন ২নং ওয়ার্ডের চাঁদকাঠি এলাকার বটতলা সড়ক সংলগ্ন নতুন কাচাঁ ড্রেনের কাজ উদ্বোধন। সোমবার বেলা ১১টায় পৌরসভার উত্তর চাঁদকাঠি শিশু পরিবার’র পাশ্ববর্তি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দুরীকরনের জন্য স্থানীয়দের উদ্যোগে আয়োজিত জলাবদ্ধতা নিরসন কাজ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ স্থানীয়দের সাথে নিজে মাটি কেটে জলাবদ্ধতা নিরসন কাজ উদ্ভোধন করেন।

এ বিষয় পৌরসভাধীন ২নং ওয়ার্ডের উত্তর চাঁদকাঠি শিশু পরিবার’র পাশ্ববর্তি এলাকার বাসিন্দা রিয়াজ মোর্শেদ জানান, আমার জন্ম এই এলাকায়। আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকায় বিষয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাফিজ ভাইকে জানালে তিনি বিষয়টি শুনে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয়দের সাথে ঐক্যবদ্ধ হয়ে আজ জলাবদ্ধতা দুরীকরনের জন্য এগিয়ে আসেন। জলাবদ্ধতা নিরাসনের জন্য কাউন্সিলর স্থানীয়দের সাথে নিয়ে এ কাজ করছেন। এতে প্রায় ২০০টি পরিবার উপকৃত হয়েছে।

এ বিষয় ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহমুদ জানান, এই এলাকায় প্রায় দুই শতাধিক পরিবার বসবাস করে। এলাকার মানুষ তাদের এলাকায় জলাবদ্ধতার সমস্যার কথা আমাকে বললে আমি তাদেরকে সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জলাবদ্ধতা নিরসন কাজ শুরু করি। এভাবে এলাকাবাসী আমাদের পাশে থাকলে আমরা আমাদের এলাকার সমস্যা গুলো নিজেরাই চিন্হিত করে সমাধান করতে পারবো বলে আমি মনে করি।

এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো:লুৎফর খলিফা, আওয়ামীলীগে নেতা কামাল হোসেন, অব:প্রাপ্ত তথ্য কর্মচারি নজরুল হোসেন, অব:প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা করিম হোসেন, সাংবাদিক রিয়াজ মোর্শেদ, প্রবাসী সরল, যুবলীগ নেতা রুবেল ও ইমরানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102