ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে নিজেদের বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ করেছে একটি দিনমজুর পরিবার। সংবাদ সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করে ভুক্তভোগি পরিবারটি।

আজ বুধবার (৩ মার্চ) বেলা ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজাপুর উপজেলার আদর্শপাড়ার দিনমজুর মিজানুর রহমনের স্ত্রী নাসিমা বেগম অভিযোগ করেন, তার স্বামীর সৎ ভাইদের সহযোগীতায় গত বছরের ২৩ মার্চ একই এলাকার আলমগীর গাজী, নুরুল হক, এনামুল হক, মনিরুল ইসলাম, নোমাল আল সোহাদ, সেলিম তালুকদার, রাবিক, পলাশ ও নুর আলমসহ একদল সন্ত্রাসীরা তাদের মারধর করে বসতভিটা থেকে জোড়পূর্বক তাড়িয়ে দেয় এবং ঘড়-বাড়িতে লুটপাট চালায়।

তিনি আরও জানান, এ ঘটনায় রাজাপুর থানায় আমরা অভিযোগ করলেও তৎকালীন ওসি তদন্ত আবুল কালাম আজাদ আমাদের অভিযোগ গ্রহণ না করে উল্টো আমাদের গ্রেফতারের হুমকি দেন। এমনকি আমাদেরকে ক্রসফায়ারে দেয়ার কথাও বলেন তিনি। বর্তমানে আমরা সন্ত্রাসী ও পুলিশের ভয়ে এক বছর যাবত বসতভিটা ছেড়ে মানবেতর জীবন যাপন করছি।

এ ব্যাপারে আমরা গত বছরের ২৫ আগস্ট ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে মামলা দায়ের করি। এ জমিতে আদালতের স্থিতিবস্থা থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা হামলা করে আমাদের বসতভিটা দখল করে নেয় বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দিনমজুর পরিবারটি তাদের বাড়িঘর ফিরে পাবার আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102