ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩৫ বার পঠিত

ঝালকাঠির নলছিটি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি মো. হাবিব হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১০ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায় বরিশাল র‍্যাব-৮ এর মিডিয়া সেল।

গ্রেফতার হাবিব হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল গ্ৰামের মো. এসকেন হাওলাদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় ভুক্তভোগী কুশঙ্গল গ্ৰামে তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মা দোকানে ওষুধ আনতে গেলে খালি ঘরে একা পেয়ে হাবিব হাওলাদার তাকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে হাবিব হাওলাদার তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রোববার (৯ জুলাই) নলছিটি থানায় নারী ও শিশু নির‍্যাতন আইনে একটি ধর্ষণ মামলা করেন।

উক্ত মামলার প্রেক্ষিতে বরিশাল র‍্যাব-৮ ও খুলনা র‍্যাব-৬ এর যৌথ অভিযান চালিয়ে আসামি মো. হাবিব হাওলাদারকে খুলনা জেলার খালিশপুর এলাকা থেকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় র‍্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102