ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

ঝালকাঠি; ঝালকাঠির রাজাপুরে মো. আজিজুল হক মাসুদ (৩৮) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাইজ্যাক মোড় এলাকার হাজি মঞ্জিলের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে কীভাবে মাসুদের মৃত্যু হলো তার কারণ এখনও অজানা।

মাসুদ ঢাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদের পুত্র। তার বাসার হোল্ডিং নম্বর ২৭৩/১, ফ্লাট-২/ সি।

প্রত্যক্ষদর্শী হাজি মঞ্জিলের ভাড়াটিয়া মো. সজল সিকদার জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে এসে দেখতে পান লিচু গাছের ডালসহ রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি নিচে পড়ে রয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত করে পুলিশ।

তিনি আরও জানান, আজিজুল লিচু গাছের পাশের একটি ভবনের ছাদ থেকে পড়ে মারা যেতে পারেন বা তাকে ফেলে দিয়ে হত্যা করা হতে পারে।

ঘটনার পর থেকে ওই ভবনে থাকা এক স্কুল শিক্ষিকা পলাতক রয়েছেন বলে জানান সজল শিকদার।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। মাসুদের পরিবারকে খরব দেয়া হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102