ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩১ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের হাইস্কুল রোডে এই ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম সুমন নান্দিকাঠি এলাকার আমজেদ হোসেনের ছেলে। তিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হাইস্কুল রোডে সুমনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউল আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102