ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ইমাম বিমান, ঝালকাঠিঃ ’ আলোকিত যুব সমাজ, আলোকিত জাতি ‘ এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবকদের আর্তমানবতার সেবায় এগিয়ে নিয়ে অসার আহবান নিয়ে পথ চলা শুরু করে ঝালকাঠির অন্যতম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা “ । আর এই সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা “ ৫ম বর্ষে পর্দাপন উপলক্ষে সংগঠনটির নেতৃবৃন্দ ৪র্থ বারের মত বর্ষপুর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। ৩০ডিসেম্বর বুধবার বিভিন্ন কর্মসূচী ও আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে স্থানীয় যুবক সহ সব শ্রেনীর মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহবানে সকাল ১০ঘটিকায় অতিথি জেলা সমাজসেবা কার্যালয় এর উপ পরিচালক জনাব আবদুর রশিদ খানের উপস্থিতিতে উদ্বোধক মুঃ আল আমিন বাকলাই প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি উদ্বোধন ঘোষনা করেন। দিনব্যাপী এ আয়োজনের মধ্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরনের মাধ্যমে স্বেচ্ছায় রক্ত দানের আহবান ছিলো অন্যতম। এছারাও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, গুনি সম্মাননা প্রদান, এবং বৈঠকি আড্ডার আয়োজনও ছিলো চোখে পড়ার মত।

অপরদিকে অনুষ্ঠানের ২য় ধাপে সন্ধ্যা ৬ ঘটিকায় ঝালকাঠি বাসষ্টান্ড সংলগ্ন স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ আলী হাসান ও শান্তা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রিয়াজ খান অশ্রু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। এ ছারাও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এম.এ মালেক, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, সমাজ সেবক আমিনুল ইসলাম লিটন তালুকদার এবং জানে আলম জনি ও অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন শিক্ষানুরাগী ও কবি আল আমিন বাকলাই প্রমুখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহর উন্নয়নে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে পৌরসভা কতৃপক্ষের পাশাপাশি ঝালকাঠির স্থানীয় সংগঠন “ স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা “ সহ শহরের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এগিয়ে আসে তাহলে জন দুভোর্গ থাকবে না। মেয়র ঝালকাঠির স্থানীয় সংগঠন “ স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা “ সহ শহরের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রসংসা করে বলেন, ঝালকাঠিতে সামাজিক কাজে এবং মাদক বিরোধী কর্মসূচীতে সেচ্ছাসেবী সংগঠনগুলো বেশ তৎপর। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা ক্রেষ্ট তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ বিষয় সংগঠনটির সভাপতি রিয়াজ খান অশ্রু জানান, প্রতি বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাহেন্দ্রক্ষনে ঝালকাঠিতে বিভিন্ন ক্যাটাগরিতে গুনি ব্যাক্তিদের আমরা সম্মাননা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছর আমাদের বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও শুদ্ধ সাংবাদিকতা ক্যাটাগরিতে আমরা ঝালকাঠি প্রেস ক্লাবের দু’জন সদস্যকে মনোনীত করে সম্মাননা দিয়েছি। এদের একজন হলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর ঝালকাঠি প্রতিনিধি প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু এবং অপরজন হলো নিউজবাংলা টোয়েন্টিফোর এর ঝালকাঠি প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস। এছাড়াও আর্তমানবতায় এ শহরে যারা নিবেদিত আছেন এবং করোনাকালীণ সম্মুখ যোদ্ধা হিসেবে ত্রানসামগ্রী নিয়ে যারা অসহায়ের দ্বারে কড়া নেড়েছেন তাদের মধ্য থেকে, লিয়াকত আলী তালুকদার, লিটন তালুকদার, নাসরীন আক্তার, তরুণ কর্মকার এবং জানে আলম জনিকে সম্মাননা দেয় হয়। একই সাথে ঝালকাঠির সেচ্ছাসেবী সংগঠন সোনারবাংলা ব্লাড ব্যাংক, রক্ত কনিকা, আইডিয়াল ইয়ুথ সোসাইটি এবং ব্যাক্তি পর্যায়ে রক্ত দাতাদের সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়, স্বাধীনতা সংগ্রামে অগ্রনী ভুমিকা রাখায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এম.এ মালেক’কে বিশেষ সম্মাননা দেয়া হয়। সম্মাননা ক্রেষ্ট দেয়া হয় স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থায় নিরলস ভাবে কাজ করে আসা সদস্যদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102