ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে ১০ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৯টি ইটভাটা ও রাজাপুর উপজেলার একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় এসব ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) ও সোমবার (৩০ ডিসেম্বর) দুইদিনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুলকাঠি ইউনিয়নের প্রতাপ ও সরই এলাকায় মেসার্স রিয়াজ ব্রিকসের দুটি ইটভাটার কিলীন ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া ভৈরবপাশা ইউনিয়নের আমিরাবাদ এলাকার এমবিএল ব্রিকসকে এক লাখ টাকা, সারদল এলাকার এসআরবি ব্রিকসকে দুই লাখ টাকা, এমএমআর ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উত্তর গৌরীপাশা এলাকার রিয়াজ ব্রিকসকে এক লাখ টাকা, সরমহল এলাকার সরদার ব্রিকসকে দুই লাখ টাকা, ফয়রা এলাকায় মেসার্স থ্রি স্টার ব্রিকসকে পাঁচ লাখ টাকা, গোদণ্ডা এলাকায় মেসার্স শুকতারা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার মেসার্স সেভেন স্টার ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102