ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২২ বার পঠিত

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় সজল খান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে রাজাপুর-কাঁঠালিয়া সড়কের বড় কাঁঠালিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজল নলছিটি উপজেলার গোয়ালকাঠি গ্রামের শাহ আলম খানের ছেলে। সে রায়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, করোনায় স্কুল বন্ধ থাকায় কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের নানা হযরত আলী হাওলাদারের বাড়িতে থেকে পড়ালেখা করতো সজল। এর পাশাপাশি সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। আজ শনিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে কচুয়া থেকে কাঁঠালিয়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী মাহিন্দ্রা গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা (আমুয়া) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাহিন্দ্রা চালক দুর্ঘটনার পরে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102