ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠির পাঁচজন কবি-সাহিত্যিককে চাঁপাতলা সাহিত্য অঙ্গনের সম্মাননা প্রদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

ইমাম বিমান, ঝালকাঠি প্রতিনিধি; ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন জগদীশপুর ‘চাঁপাতলা সাহিত্য অঙ্গন’- এর পক্ষ থেকে ১৪২৭ বঙ্গাব্দে ঝালকাঠির পাঁচজন গুণি কবি- সাহিত্যিক কে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ চাঁপাতলা সাহিত্য সম্মাননা ‘প্রদান করা হয়। আর এই পাঁচজন কবি-সাহিত্যিক হলেন- কবি সিকানদার কবীর, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, কবি, সাংবাদিক,চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, প্রাবন্ধিক ও গবেষক ড. কামরুন্নেছা আজাদ এবং কবি ও কথাশিল্পী মু. আল আমীন বাকলাই।

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাতলা সাহিত্য অঙ্গনের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর বিকেলে অনলাইন ভার্চুয়াল সাহিত্য সভায় এ সম্মাননা প্রদান করা হয়। চাঁপাতলা সাহিত্য অঙ্গনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক কবি ও গীতিকার রবীন্দ্রনাথ মন্ডল- এর সভাপতিত্বে অনলাইন আয়োজনে অতিথি হিসেবে সংযুক্ত থেকে আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কবি ও বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, প্রাবন্ধিক ও গবেষক ড. কামরুন্নেছা আজাদ, কবি ও কথাশিল্পী মু. আল আমীন বাকলাই, কবি শেখ নূরুল আমীন, কবি ও উপস্থাপক শিমুল সুলতানা হেপি প্রমুখ।

এ বিষয় সংগঠনের সভাপতি জানান, আমাদের সংগঠন থেকে প্রায় প্রতি বছরই এরকম আয়োজন করা হয়। প্রতি বছর জগদীশপুরে সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হতো। এবারের মহামারি করোনা ভাইরাসের করান আয়োজন অনলাইনে ভার্চুয়াল পদ্ধতিতে করা হয়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102