দেশের উপকূলের আরও কাছাকাছি ঘূর্ণিঝড় ইয়াস। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিচু এলাকা। হুমকিতে রয়েছে বেড়িবাঁধ।
আবহাওয়া অফিস বলছে, ঝড় অতিক্রমের সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালীসহ উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিসহ ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেই সাথে ৩ থেকে ছয় ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।
এদিকে, বাগেরহাটের মোংলার চারটি গ্রামে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী চার শতাধিক পরিবার। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ঝালকাঠির ১৫টি গ্রাম। বরগুনার বেশ কয়েকটি পয়েন্টে বাঁধ ভেঙে ও উপচে পড়ে তলিয়ে গেছে অন্তত ৪০টি গ্রাম। এছাড়া খুলনার কয়রায় বেড়িবাঁধের ২৬টি পয়েন্ট ঝুঁকিতে রয়েছে।