ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিকরগাছায় পুকুরে ভাসছিল দুই কিশোরের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় একটি পুকুর থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুলাই) বিকেলে উপজেলার নাভারণ দক্ষিণপাড়া মাঠের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো বেলেরমাঠ গ্রামের মহাসিন হোসেনের ছেলে পরশ হোসেন (১২) ও সাগর হোসেনের ছেলে সৈকত হোসেন (১২)। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই।
বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রোববার মাঠে অন্যদের সঙ্গে ফুটবল খেলছিল পরশ ও সৈকত। খেলা শেষে তারা পুকুরে গোসল করতে নামে। সেখানেই ডুবে তাদের মৃত্যু হয়েছে।

নাভারণ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাতিজা স্প্রে করার জন্য পুকুর থেকে পানি নিতে এসে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে আমাকে ফোন করলে ঘটনাস্থলে এসে পুলিশকে জানাই।’

বেলেরমাঠ এলাকার সেলিম রেজা বলেন, বাড়ি থেকে সাইকেল নিয়ে গোসলের উদ্দেশ্যে বের হয়েছিল পরশ ও সৈকত।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102