ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইগাতীতে ট্রাকভর্তি মাধ্যমিকের বই জব্দ, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

শেরপুর; শেরপুরের ঝিনাইগাতীতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে বিনামূল্যে বিতরণের জন্য মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় এক ট্রাকভর্তি বই জব্দ করেছে পুলিশ। এ সময় অমৃত মোদক (৫৬) ও মো. সেলিম মিয়া (৫২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়।

আটক অমৃত মোদক উপজেলার ঘোষগাঁও এলাকার মৃত হেমন্ত মোদকের ছেলে ও সেলিম মিয়া রামেরকুড়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে। তারা দুইজনেই পুরাতন ভাঙারী মালমাল কেনা-বেঁচা করেন।

উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২১ সালসহ বিভিন্ন শিক্ষাবর্ষের শ্রেণি বিভিন্ন শ্রেণীর। জব্দ করা বইগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, বাংলা ব্যাকরণ ও নির্মিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আনন্দ পাঠসহ বিভিন্ন বই রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির (ঢাকা মেট্রো ট- ১৪-১৩০৫) ট্রাকভর্তি প্রায় ৩ হাজার ৭০০ কেজি ওজনের বই জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এলাকা ঘুরে পুরাতন ভাঙারী মালমাল কেনার ফেরিওয়ালাদের কাছ থেকে এসব বই কিনে নিয়েছেন তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, শিক্ষা বিভাগে বই আসার পর সেগুলো চাহিদা অণুয়ায়ী নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। সুতরাং এসব বই কোন শিকক্ষাপ্রতিষ্ঠান থেকে থেকে বিক্রি করা হতে পারে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইন মোতাবেক ব্যবস্থা নিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। পরে ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102