ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইগাতীতে বাল্যবিবাহ দিতে গিয়ে জরিমানার মুখে কনের চাচা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

ঝিনাইগাতী; শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কিশোরী কনের চাচাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪জুন) রাত দশটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ অর্থদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামে ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। ওইসময় বরসহ বরযাত্রীরা কনের বাড়িতে হাজির ছিলেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের চাচা আবু বক্করকে ২ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আদালত মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, বাল্যবিবাহে শিশু, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই এ কিশোরীকে করুণ পরিণতি থেকে রক্ষা করতেই এই বিয়ে বন্ধ করেছি। জনস্বার্থে এধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102