ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. চাঁন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যুে হয়েছে। নিহত যুবক উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮ ঘটিকার দিকে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আনুমানিক রাত ৮ ঘটিকার দিকে যুবক চাঁন মিয়া তার নিজস্ব্য ধান মাড়াই মেশিন নিয়ে জনৈক সদর আলীর বাড়িতে ধান মাড়াই শেষে বের হয়ে আসার সময় রাস্তার উপর বিদ্যুতের তারে মাড়াই মেশিনের স্পর্শে বিদ্যূতায়িত হয়ে মারাক্তক ভাবে আহত হয়।

এলাকাবাসী ও তার আত্বীয়-স্বজনরা দ্রুত চাঁন মিয়াকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক যুবক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন। যুবক চান মিয়ার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত যুবক চাঁন মিয়া ২ কণ্যা সন্তানের জনক। সরেজমিন পরিদর্শন ও নিহত যুবক চাঁন মিয়ার মৃতদেহের সুরতহাল করেন এসআই মো. আব্দুর রাজ্জাক।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102