ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইগাতীতে স্বাস্থ্যকর্মীর ঘুষিতে আওয়ামী লীগ নেতা আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত
আতিকুর রহমান

শেরপুর প্রতিনিধি; শেরপুরের ঝিনাইগাতীতে করোনাভাইরাসের টিকা নিতে এসে স্বাস্থ্যকর্মীর ঘুষিতে আতিকুর রহমান (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মীর নাম সোহেল মিয়া।

জানা যায়, আজ দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিতে যান। এ সময় স্বাস্থ্যকর্মী সিএসসিপি সোহেল মিয়া টিকা দিতে দেরি হবে জানিয়ে তাকে অপেক্ষা করতে বলেন।

এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সোহেল ওই আওয়ামী লীগ নেতার নাকে কিল ঘুষি মারেন। এ ঘটনায় আতিকুর রহমানের নাক মুখ রক্তাক্ত হয়ে আহত হন।

স্বাস্থ্যকর্মী সোহেল মিয়া জানায়, ওই আওয়ামী লীগ নেতা উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন।

বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, উভয় পক্ষ মীমাংসায় না আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102