ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামে বজ্রপাতে মোহাম্মদ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলী উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের হাজারিকা খাঁর ছেলে।

নিহত মোহাম্মদ আলীর ভাইপো মিঠু মালিথা জানান, সন্ধ্যার দিকে মাঠ থেকে তিনটি গরু ছেড়ে বাড়িতে ফিরে আসেন মোহাম্মদ আলী। কিন্তু একটি গরু বাড়ি ফিরে না আসায় রাত ৯টার দিকে খুঁজতে বের হন তিনি। এরপর মহেশ্বরচাঁদা গ্রামের মাঠে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102