ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ৯ জন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারীসহ নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, কসমেটিক সামগ্রীসহ মাদক জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাতে পাঠানো ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার কালিগ্রামের অধীর বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুরের বোয়ালমারী থানার কালিনগর গ্রামের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা (৩১), বাগেরহাটের মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহের মহেশপুর থানার তৈলটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ির বালিয়াকান্দি থানার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। এছাড়া আটক বাকি ৪ জন নারী।

এদিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন উথলী, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর বিওপি সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা, ৩৫ বোতল ফেনসিডিল, ৬৩ বোতল মদ, ১৮ বোতল বিয়ার ও ১৮৮ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান। আটকদের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102