ঝিনাইদহে আগুনে পুড়ে সাত মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে পুড়ে গেছে তিনটি ঘর।
শুক্রবার সকালে সদর উপজেলার বেতাই-ভাদালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঐ গ্রামের দিনমজুর ইব্রাহিমের বাড়িতে হঠাৎ করেই আগুন ধরে যায়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে অন্যঘরে। প্রতিবেশীদের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও মারা যায় ঘরের ভেতরে থাকা শিশু তানিশা।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।