ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে আরও ১৪২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আরও ১৪২ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪৯৭টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১৪২ জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৮ দশমিক ৫৭ ভাগ।

এদিকে ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। আর বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ৬২ জন ও আইসোলেশনসহ চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন।

সরকারি হিসাবে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৬৬ জনের। ৬টি উপজেলা সদরে ১২৫ জন, শৈলকূপায় ১৫ জন, কালীগঞ্জে ১০ জন, কোটচাঁদপুরে ৫ জন, হরিনাকুণ্ডুতে ৬ জন ও মহেশপুরে ৫ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102