ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে চোর সন্দহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

নিহত যুবক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিতলে রতনপুর গ্রামের আত্তাপ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে কাপাশাটিয়া গ্রামের লিটন মোল্লার বাড়ির উঠানে রাখা প্রায় ১ লাখ টাকা মূল্যের ইঞ্জিন চালিত আলমসাধু গাড়ি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে আসান আলী। ওই সময় বাড়ির মালিক টের পেয়ে প্রতিবেশীদের সাথে নিয়ে মোটরসাইকেল যোগে চোরের পিছু ধাওয়া করে গতিরোধ করে। এক পর্যায়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া এলাকা থেকে চুরি হয়ে যাওয়া আলমসাধুসহ তাকে আটক করে তারা। এরপর হরিণাকুন্ডু উপজেলার হাজী আরশাদ আলী কলেজের সামনে নিয়ে আসলে উত্তেজিত জনতা চোর সন্দহে তাকে গণপিটুনি দেয়। এতে সে চরম অসুস্থ হয়ে পড়ে। ওই সময় স্থানীয়রা উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এতথ্য নিশ্চিত করে হরিনাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার আগেই অনাকাঙ্খিত ভাবে ঘটনাটি ঘটে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102