ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ককে ৬ মাসের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া জাল ভোটের অভিযোগ পাওয়া যায়। সকাল ১০টার দিকে হরিনাকুন্ডুর জোড়াপুকুর মান্দারতলা ভোটকেন্দ্রে নৌকার এজেন্ট সাগর হোসেনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ এক কাউন্সিলর প্রার্থী। এসময় হামলাকারীরা কেন্দ্রের ১ নং বুথে ঢুকে ২ টি ব্যালট বাক্স ভাংচুর করে। ওই সময় কেন্দ্রটিতে সাময়িকভাবে ১ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।

আহত সাগর মান্দারতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সাগরের মা রূপসী বেগম ও স্ত্রী নিলুফার ইয়াসমিন অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী সিদ্দিক মাস্টারের পক্ষে ভোট করার কারণে তাকে কে কুপিয়ে জখম হয়েছে। আহত সাগরকে প্রথমে হরিনাকুন্ডু ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দু’মেয়র প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ ও ব্যালট বাক্স ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে ১০রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। হরিণাকুন্ডু চটকাবাড়িয়া ভোট কেন্দ্রে আওয়ামী নেতাকমীদের ভোট কেটে নেওয়ার অভিযোগ উঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী প্রভাব বিস্তার ও জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের অভিযোগে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদকে ৬মাসের কারাদণ্ড দেন ভ্রামামান আদালত।

অন্যদিকে হরিনাকুন্ডু ৬ নং ওয়ার্ডে জাল ভোট দেওয়ার সময় অন্তরা নবম শ্রেণি ও শাপলা একাদশ শ্রেণির দুই ছাত্রীকে আটক করে পুলিশ।
অপরদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার নওদাগ্রাম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরু হওয়ার কথা সকাল ৮টায়। কিন্তু শুরু হয়েছে ৫ মিনিট পরে। এমনকি ভোট শুরুর ১০ মিনিট পরও খোলা ছিল ব্যালট বাক্স। ওই কক্ষে প্রথম ‘পাঞ্জাবী’ প্রতীকের ভোটটিও সিল মেরে এজেন্টকে দেখানো হয় বলে অভিযোগ উঠে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102