ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকচাপায় সুমন নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় শহর থেকে রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়িতে ফিরছিলেন সুমন। এ সময় একটি ট্রাকের নিচে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।