ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে নার্সকে যৌন হয়রানির দায়ে দুই তরুণের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক বেসরকারি হাসপাতালের নার্সকে যৌন হয়রানির দায়ে দুই তরুণকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার টাকিয়ারপোতা গ্রামের জহির মণ্ডলের ছেলে হজরত (২০) ও দুর্লভপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হালিম হোসেন (২৩)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, দুপুরে উপজেলার চরপাড়া বাজার এলাকায় একজন নার্সকে উত্ত্যক্ত করার সময় ওই দুই তরুণকে এলাকাবাসী ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তাদেরকে অবহিত করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় এসিল্যান্ড রাজিয়া আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102