ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৪ বার পঠিত

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালি এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় অধীর অধিকারী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০২ জুন) রাত ৮টার সময় ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত অধীর ঝিনাইদহ সদর উপজেলার কানুহরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে অধীর বাজার থেকে বাড়ি ফেরার সময় মোহাম্মদ ডাক্তারের বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কালিগঞ্জমুখী একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে অধীরের মৃত্যু হয়।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মনজুরুল আলম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পিকাআপভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত অধীরের পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102