ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের স্টেডিয়ামের সামনে মাইক্রোবাস চাপায় মিলন উদ্দিন (৩৬) নামে এক রং মিস্ত্রী নিহত হয়েছেন।

বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উদ্দিন শহরের ব্যাপারীপাড়ার আব্বাস উদ্দিন সড়কের মৃত বদর উদ্দিন খাঁর ছেলে।

প্রত্যক্ষদর্শী ইরান মণ্ডল জানান, বিকেলে মিলন স্টেডিয়ামের পশ্চিমপাশের একটি বাড়ির প্রধান ফটকে রংয়ের কাজ করছিল। এসময় আদর্শপাড়া থেকে শহরের এইচএসএস সড়কের দিকে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার পর পরই উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102