ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে সাপের কামড়ে নানী-নাতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

ঝিনাইদহে সাপের কামড়ে নানী ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ও সকাল ১০টার দিকে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী নতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম (২২)।

বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, রাতে একই ঘরে নাতি তরিকুল তার দেড় বছর বয়সী শিশু ছেলে ও স্ত্রীকে নিয়ে খাটের উপর এবং নানী নতিরন নেছা মেঝেতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে বিষাক্ত সাপ প্রথমে নানীকে কামড় দেয়। সেময় নানী ছটফট করতে থাকে।

অন্ধকারেই খাট থেকে নেমে এসে তরিকুল নানীর গায়ে হাত দিয়ে দেখার চেষ্টা করে। ওই সময় নাতীকেও সাপে কামড় দেয়। শরীরে যন্ত্রণা শুরু করলে পরিবারের লোকজন প্রথমে তাদের স্থানীয় ভড়ূয়াপাড়া গ্রামের ওঝা দিয়ে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে ভোরে তরিকুলের মৃত্যু হয়। পরে নতিরন নেছাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৮টার তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এমদাদুল হক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102