ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, আহত ৬

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ বার পঠিত

ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসের নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আকিজ লস্কর (৩৭), আকাশ মণ্ডল (২২) এবং আব্বাস আলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আকিজ ও আকাশের বাড়ি ঘোড়ামারা গ্রামে এবং আব্বাসের বাড়ি বাজিতপুর গ্রামে। আহত বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া বাজারে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী অফিস ও অফিসের সামনে তার সমর্থকরা বসে ছিল। সে সময় নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী’র সমর্থকরা হামলা চালায়। তাদের মারধরে আহত হন অন্তত ৬ জন।

আহত হাসপাতালে ভর্তি আকিজ লস্কর বলেন, আমরা মহুলের নির্বাচনী অফিসে বসে ভোট নিয়ে কথা বলছিলাম। তখনই মিরাজ মণ্ডল, শফিসহ নৌকার সমর্থক ২০-২৫ জন অতর্কিত এসে কিছু বোঝার আগেই মারধর শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ঈসরাইল বলেন, হাসপাতালে তিনজন এসেছেন। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত নেই। তবে পিটানোর আঘাত আছে। আহতদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102