ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে স্বেচ্ছায় পদ ছাড়লেন কলেজ ছাত্রলীগ সভাপতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৬০ বার পঠিত

ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন স্বেচ্ছায় তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

বুধবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার প্যাডে এই অব্যাহতি দেন এবং তা তার নিজস্ব ফেসবুক ওয়ালে তুলে ধরেন। তিনি এই অব্যাহতি পত্রে বয়সসীমা, ব্যক্তিগত কাজ এবং দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না দেওয়ার ব্যর্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

রেজোয়ানুল হক রিপন তার অব্যাহতি পত্রে লেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইদহ সরকারি কে.সি কলেজ শাখার সভাপতি পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। তিনি আরও বলেন, আমি ও আমার সাধারণ সম্পাদকের বয়স না থাকায় এবং আমার একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।

বুধবার দুপুরে এমন একটি পোস্ট করার পর মুহূর্তেই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অনেকেই তার ফেসবুক পোস্টের মন্তব্যে আগামীর জন্য শুভকামনা জানান।

রেজোয়ানুল হক রিপন তার ফেসবুক পোস্টে জানান, তারা দীর্ঘসময় ধরে কমিটির দায়িত্ব পালন করলেও বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। আমি সেই সব কে.সি কলেজ ছাত্রলীগের পদবঞ্চিত কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। এছাড়াও দীর্ঘসময় পাশে থেকে যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সব ভুলত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি।

তিনি ২০১৩ সালের ২৯ জুলাই মাসে ঝিনাইদহ সরকারি কেশবব চন্দ্র মহাবিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ কমিটি ঘোষণা করে। কিন্তু দীর্ঘ প্রায় এক দশক পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি।

এ ব্যাপারে রেজোয়ানুল হক রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, যা বলার তা ফেসবুক পোষ্টের মাধ্যমে দলীয় প্যাডে লেখা আছে। তাছাড়া ব্যক্তিগত কারণে আমি স্বেচ্ছায় অব্যহতি নিলাম। এব্যাপারে আর কিছু বলতে চায়না।

তবে তিনি বলেন, বিন্দুমাত্র সফলতা থাকলে পদবঞ্চিত কর্মীদের জন্য তা উৎসর্গ করছি এবং সকল ব্যর্থতা নিজের কাঁধে তুলে নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

এব্যাপারে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিবুল ইসলাম সজিব বলেন আমরা একটি সফট কপি পেয়েছি, তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বে আছেন বয়স শেষ হয়ে গেছে এখন ব্যক্তিগত ব্যস্ততার কারণে অব্যাহতি চাচ্ছেন আমরা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছি।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102