ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝুলছিল গৃহবধূর লাশ, পরিবারের দাবি হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৫৫ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় লামিয়া আক্তার ফিজি নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত ৮টায় ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকার মনিরুল ইসলাম মনুর বাড়ির দ্বিতীয়তলার ফ্ল্যাটে মরদেহটি পাওয়া যায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী লামিয়া আক্তার ফিজি (২১) ফতুল্লার দেওভোগ বাশমুলী এলাকার মীর মোহাম্মদ আলীর মেয়ে। তার পরিবারের দাবি, লামিয়া আক্তার ফিজিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছেন।

লামিয়ার বড় ভাই আরাফাত বলেন, করোনার সময়ে লামাপাড়া নয়ামাটি এলাকার মনু মোল্লার ছেলে মুন্না মোল্লার সঙ্গে বোনকে বিয়ে দিই। বিয়ের সময় মুন্না তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে নিজেকে ব্যবসায়ী দাবি করেন। বিয়ের পর লামিয়া জানতে পারে তার স্বামীর আরেক স্ত্রী আছে এবং তিনি বেকার।

তিনি বলেন, জেনে যাওয়ার পর থেকে কারণে-অকারণে লামিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মুন্না। স্বামী যেমন নির্যাতন করতেন, তেমনি তার শাশুড়িও নির্যাতন করতেন। এ নির্যাতনের বিষয়টি স্থানীয় সালিস থেকে থানা পুলিশ পর্যন্ত গড়ায়।

তিনি আরও বলেন, এর মধ্যেই তাদের সংসারে একটি পুত্র সন্তান হয়, যার বয়স দুই বছর। সালিস করে লামিয়াকে স্বামীর বাড়িতে দিয়ে এলে কয়েকদিন ভালো কাটে। এরপর আবার নির্যাতন শুরু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দাগ ছিল। মান-সম্মান আর সন্তানের কথা চিন্তা করে লামিয়া তার স্বামীকে তালাক না দিয়ে দিনের পর দিন নির্যাতন সহ্য করে। শেষ পর্যন্ত বোনটাকে নির্মমভাবে হত্যা করে সপরিবারে পালিয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইমানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের স্বামীসহ তার পরিবারের সবাই আত্মগোপন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102