ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝড়ে ভেঙে পড়ল ৫৯ প্রজাপতি সড়কবাতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

কালবৈশাখী ঝড়ে উল্টে গেছে রাজশাহী সিটি করপোরেশনের প্রজাপতির ডানার মতো দেখতে সড়কবাতি। ঝড়ের তোড়ে নগরীর বিলশিমলা-কাশিয়াডাঙ্গা সড়কের ৫৯টি সড়কবাতি একেবারেই উপড়ে পড়েছে। অন্যদিকে ১৭৪টি সড়কবাতির বেশিরভাগই হেলে পড়েছে।

রোববার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার পর থেকে ঘণ্টাব্যাপী ওই ঝড় বয়ে গেছে। তবে সড়ক-বাতির পোলগুলো সড়ক বিভাজকের ওপরে পড়ায় কেউ আহত হয়নি।

জানা গেছে, শহরের নান্দনিকতা বাড়াতে প্রথমবারের মতো চীন থেকে আনা দৃষ্টিনন্দন এই সড়কবাতি সংযোজন করে রাজশাহী সিটি করপোরেশন। নগরীর কাশিয়াডাঙ্গা থেকে বিলশিমলা রেলক্রসিং পর্যন্ত চার দশমিক ২ কিলোমিটার সড়কে বসানো হয় ১৭৪টি দৃষ্টিনন্দন বৈদ্যুতিক পোল। প্রতিটি পোল প্রজাপতির মতো ডান মেলে রয়েছে সড়ক বিভাজকে। দুই ডানায় রয়েছে দুটি করে এলইডি বাল্ব।

দৃষ্টিনন্দন বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চালু আর বন্ধ হয়। চীন থেকে আনা এই বাতিগুলো সরবরাহ করে ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং’। কেবল সড়কের এই আলোকায়নেই রাজশাহী সিটি করপোরেশনের খরচ হয় ৫ কোটি ২২ লাখ টাকা।

এই ঘটনার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী আশরাফুল হুদা টিটো বলেন, সংবাদ পেয়ে আমি সরেজমিন পরিদর্শন করেছি। আমাদের এক বছরের ওয়ারেন্টির মেয়াদ আছে। প্রয়োজনে আরও ৫ বছর দেব। আর ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো রাতের মধ্যেই ঠিক করে দেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102