ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝড়-বৃষ্টি থেমে ঢাকায় রোদ উঠেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৪৮ বার পঠিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গত দুদিন ঢাকায় টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়া কেটে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে। এতে মানুষের মনে স্বস্তি এসেছে।

গত দুদিনে ঝড়-বৃষ্টির কারণে সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। ঝড়ে গাছ উপড়ে পড়ে যায়। সব মিলিয়ে মানুষের ভোগান্তি তৈরি হয়েছিল। মধ্য রাত থেকে সেই পরিস্থিতি উন্নতি হতে শুরু করে।

মেঘমুক্ত আকাশে মঙ্গলবার সকালে পূর্ব দিকে সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে কর্মজীবী মানুষ কর্মস্থলে যাওয়া শুরু করে স্বাচ্ছন্দ্যে।

ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর উপকূল অতিক্রম করতে শুরু করে। ঘূর্ণিঝড়টি মধ্যরাতে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। এটি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে মঙ্গলবার গুরুত্বহীন হয়ে পড়বে বলে জানায় আবহাওয়া অফিস।

সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ৮৫ মিলিমিটার ও সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102