ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টকশো’তে নেবার জন্য নুসরাতকে টানাটানি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫১ বার পঠিত
বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা

ইসরায়েল-হামাসের এই যুদ্ধেও ভেতরে বলিউড তারকার আটকে পড়ার খবরটি চাউর হয়ে যায় খুব দ্রুত। গত রবিবার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এই পরিস্থিতির মধ্যে শেষ অব্দি ইসরায়েল থেকে নিরাপদে ভারতে ফিরেছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা।

মূলত, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে যোগ দিতে দেশটিতে গিয়ে আটকা পড়েছিলেন নুসরাত। গত রোববার মুম্বাই বিমানবন্দরে নামেন নুসরাত। তবে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে বিপর্যস্ত লাগছিল নুসরাতকে, সজল চোখে বের হয়ে যান তিনি। ইসরায়েলে সংঘাতের মধ্যে টিমের সদস্যদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েন নুসরাত। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে তার নিখোঁজের খবরও আসে, পরে তাকে পাওয়া যায়। এরপরই ভারতের ফ্লাইটে ওঠেন তিনি।

নুসরাতের মা তাসনিম জানান, ‘নুসরাত এখন নিরাপদে আছে, তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত।’ তবে দেশে ফেরার একদিন পর থেকে সকল টিভি ও অনলাইন মিডিয়া নুসরাতকে টকশো’র অতিথি করার জন্য সার্বক্ষণিক যোগাযোগ করে চলেছে। নুসরাতের বাড়ির সামনেও সংবাদকর্মীদের ভিড়। শুধু এটিই নয়…নুসরাতের এই অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন এক নির্মাতা। এদিকে এখনও ভীতি কাটেনি নুসরাতের। তিনি সকরুণ হয়ে বলেছেন, আমাকে ক’টা দিন সময় দিন। সব বলবো। আমি দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। এখনও আমি সুস্থ নই। প্লিজ এভাবে আমাকে টানাটানি করবেন না। আমার অবস্থাটা আপনারা বুঝবার চেষ্টা করুন।’

৩৮ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষবার ‘আকেলি’ সিনেমায় দেখা গেছে। এতে ভারতের একজন সাধারণ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। সামনে তাকে ‘চড়ি ২’ নামে একটি সিনেমায় দেখা যাবে। উল্লেখ্য, প্রায় দুই দশক চলচ্চিত্রে অভিনয় করছেন নুসরাত ভারচা। ২০০৬ সালে ‘সন্তোষী মা’ ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। ২০০৯ সাল পর্যন্ত কাজ পাননি তিনি। ২০১০-এ দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘লাভ সেক্স অর ধোকা’ ছবির মাধ্যমে আবার কাজে ফেরেন এই বলিউড অভিনেত্রী। তবে লাভ রঞ্জনের দুটি ছবি ‘পেয়ার কা পঞ্চনামা টু’ আর ‘সোনু কে টিটু কি সুইটি’ তাকে জনপ্রিয়তা এনে দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102