ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে অপরাধ দমনে পুলিশের মাসব্যাপী অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৬ বার পঠিত

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে বিভিন্ন দিকনির্দেশনা ঘোষণার পাশাপাশি মাসব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করবে পুলিশ।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মাহবুব উজ জামান।
উপপুলিশ কমিশনার জানান, মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে তারাবি নামাজ চলাকালীন সময় টঙ্গী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে টহল পুলিশ ও সাদা পোষাকের পুলিশ মোতায়ন থাকবে।

এ সময় এলাকার বিভিন্ন মোড়ে, মসজিদ সংলগ্ন স্থানে বা অন্য যে কোন খোলা স্থানে কিশোর, যুবকরা একত্রিত হয়ে আড্ডা বা হইহুল্লোড় করতে না পারে সেজন্য স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজনদের প্রতি দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

মাহে রমজান মাসে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারাবি নামাজসহ অন্যান্য নামাজ চলাকালীন সময় মসজিদের নাম করে বাইরে অবস্থান করে অথবা মসজিদের ভেতরে হইহুল্লোড় করে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ যেন ব্যাঘাত ঘটাতে না পারে সেদিকে অভিভাবক ও মুসল্লিদের নজর রাখতে হবে।

নামাজ চলাকালে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে বাড়ির অন্যান্য সামাজিক অনুষ্ঠান উচ্চস্বরে গান-বাজনা, বক্তৃতা বা উচ্চস্বরে মাইক বাজানো নিরুৎসাহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

কোনোক্রমেই এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে বা জনবহুল স্থানে, পাবলিক রাস্তার উপরে বা রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রয়ের দোকানপাট দেওয়া যাবেনা। নির্ধারিত স্থানে অথবা খোলাস্থানে এসব বেচাকেনা করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102