ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে অস্ত্রসহ ৮ ছিনতাইকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৬ বার পঠিত

গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের আট সদস্যকে আটক করেছে র‌্যাব-১। রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মনির হোসেন (৩২), মো. আল আমিন (২৮), মো. রনি (২৪), মো. সাখাওয়াত (৪৩), মো. রতন শেখ (৩০), মো. মোর্শেদ (২৫), মো. ইসরাফিল মল্লিক (৩৩) ও মো. সাইফুল ইসলাম (২২)।

সোমবার (২৮ আগস্ট) সকালে র‌্যাবের সিনিয়র সহকারী মো. পারভেজ রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজারের ফরিদ খান প্লাজা নামক মার্কেটের মেসার্স এম. আর ট্রেডার্স নামক দোকানের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। তখন ছিনতাইকাজে ব্যবহৃত ছয়টি চাকু, দুটি খুর, একটি মোবাইল ফোন এবং একটি সীমকার্ডসহ আটজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে গাড়ী, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিল।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102