ads
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের পিএস জনি কিবরিয়াসহ ২৩ জনের নামে মামলা দায়ের হওয়ার পর যৌথ বাহিনীর অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে থানায় অনধিকার প্রবেশ করে হট্রগোল করার অপরাধে ছাত্রদলের চার নেতাকে গ্রেফতার করা হয়। ঝুট নিয়ে সংঘর্ষের মামলায় গ্রেফতারকৃতরা হলেন, ডিস খোকন(৫৪), পিয়াস আহমেদ(৩৫), মেহেদী হাসান(৩৫), জুম্মুন(৩৩), কালাম(২৮), আবেদ হোসেন মনির(২৫), শান্ত (১৮), অপূর্ব বাস্ফোর(২৮), সাগর(২৭)।

থানায় অনধিকার প্রবেশ করে হট্রগোল করার অপরাধে আটকরা হলেন, এনামুল(৩৪), সাইদ বেপারী(৩০), অন্তর আহমদ জাকির(৩২) ও ইব্রাহিম খলিল (৩৮)।

পুলিশ জানায়, ১৫ জানুয়ারী টঙ্গীর পাগার এলাকায় উইন্ডি এ্যাপারেলসের সামনে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় বৃহস্পতিবার জনৈক মো: জাফর বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ২৩ জনকে শনাক্ত ও ৯০/১০০ জনকে অজ্ঞাত নামা আসামী উল্লেখ করে একটি মামলা করেন।

এই মামলায় গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের পিএস জনি কিবরিয়াকে প্রধান আসামী করা হয়। এরপর বৃহস্পতিবার রাতব্যাপী টঙ্গীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালায়। এতে মোট ১৩ জন গ্রেফতার করা হয়। এদের মধ্যে ঝুট নিয়ে সংঘর্ষের মামলায় ৯ জন ও টঙ্গী পূর্ব থানায় অনধিকার প্রবেশ করে হৈ চৈ করার ঘটনায় ৪ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ও ছাত্রদলের কর্মী রয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার রাতে টঙ্গীর স্থানীয় ছাত্রদল নেতা আল আমিন ইসলাম স্বাধীনের বিরুদ্ধে একটি পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় ছাত্রদলের নেতা- কর্মীরা মিছিল করে টঙ্গী পূর্ব থানার ভিতরে অনধিকার প্রবেশ করে হৈ চৈ হট্রগোল করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এসময় পুলিশ ৪ জনকে আটক করে। পরে তাদেরকে গাজীপুর মহানগর অধ্যাদেশ ৮৫ মোতাবেক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ৯জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় অনধিকার প্রবেশের অপরাধে গাজীপুর মহানগর অধ্যাদেশ ৮৫ মোতাবেক ৪জন গ্রেফতার করা হয়েছে। মোট ১৩ জন গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102