ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে জোড় ইজতেমা সমাপ্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

বিশ্ব ইজতেমাকে সামনে রেখেই প্রতি বছরের ধারাবাহিকতায় টঙ্গীর ইজতেমা ময়দানে সমাপ্ত হয়েছে জোড় ইজতেমা।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত চলে জোড় ইজতেমা। অন্যান্য বছর এ ইজতেমা ৫ দিন ব্যাপী হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা মাত্র ২৪ ঘণ্টার জন্য অনুষ্ঠিত হয়।

তাবলিগের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, শুরা-ই-নেজামের তত্ত্বাবধানে আয়োজিত এ ইজতেমায় (পরামর্শমূলক সভা) ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী চার জেলার মোট ৪ হাজার মুসুল্লি তিন চিল্লার সাথীরা অংশ নেন।

তিনি জানান, প্রতিটি জেলায়ই পৃথকভাবে জোড় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুধু ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলার তিন চিল্লার সাথীরা শুক্র ও শনিবার বিশ্ব ইজতেমা ময়দানে অংশগ্রহণ করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম দফা ও ১৫, ১৬, ১৭ জানুয়ারি দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে আগামী বছরের এ বিশ্ব ইজতেমা বড় আয়োজনে নাকি সীমিত পরিসরে হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে জানা গেছে।

এবারের জোড় ইজতেমায় ঢাকা জেলার ২ হাজার ৫০০, গাজীপুর জেলার ৭০০, টাঙ্গাইল জেলার ৪০০ ও মানিকগঞ্জ জেলার ৪০০ মুসল্লিসহ সর্বমোট ৪ হাজার তাবলিগের তিন চিল্লার সাথীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের বিশ্ব ইজতেমায় পরবর্তী বিশ্ব ইজতেমার তারিখসহ জোড় ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছিলো। মহামারি করোনার কারণে এ বছর জোড় ইজতেমার নির্ধারিত সময় গত ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হলেও তা অনুষ্ঠিত হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102