ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টমটম উল্টে গাছচাপায় পুত্র নিহত, পিতা আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার নিজশিববাড়িয়া গ্রামে গাছবোঝাই টমটম উল্টে চাপা পড়ে বাবুল (১১) নামের এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে টমটমচালক পিতা রুহুল আমিন। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে গেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। মহিপুর থানার এসআই মো. সাইদুর রহমান জানান, মোয়াজ্জেমপুরের নিজ বাসা থেকে নিজস্ব টমটম বোঝাই করে চাম্বল গাছ নিয়ে আমতলা গ্রামে স-মিলে বাবার সাথে যাচ্ছিলো বাবুল। টমটমের সামনের বাম পাশে রডের উপর বসা ছিলো বাবুল। টমটমটি শিববাড়িয়া রাস্তার উপর গর্তে বাম পাশের চাকা কাত হয়ে পড়লে উপর থেকে গাছ নিচে পড়ে যায়। এতে টমটমটি উল্টে গেলে গাছের নিচে পড়ে বাবুল ঘটনাস্থলেই নিহত হয়। গাছের আঘাতে তার মাথা থেঁতলে যায়। আহত হয় তার পিতা। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের হয়েছে। দীর্ঘদিন ধরে এ সড়কটির খানাখন্দে পড়ে একাধিক দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102