ads
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টর্নেডো আইডা; যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়ে ৪১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বুধবার (১ সেপ্টেম্বর) রাত থেকে চলছে টর্নেডো আইডার তাণ্ডব। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও টর্নেডোয় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

বন্যাদুর্গত এলাকায় বহু মানুষ এখনও আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এখনও উদ্ধার কাজ চলছে। পানিতে ভেসে যাওয়া গাড়ির ভেতর থেকেও মরদেহ উদ্ধার করার কথা জানা গেছে।

বন্যায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মারা গেছেন ২৩ জন। রাজ্যটির গভর্নর ফিল মারফি জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের অনেকেই গাড়িতে আটকা পড়ে যান।

নিউইয়র্কে মারা গেছেন ১৪ জন। নিউইয়র্ক সিটি ও ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি রয়েছে। এছাড়া ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়ায় মারা গেছেন ৩ জন। অন্যত্র আরেক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপর্যয়ের কথা তুলে ধরে বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ঠেকাতে ‘ঐতিহাসিক বিনিয়োগ’ প্রয়োজন। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পুরো দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এটি জীবন, মৃত্যুর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102